গুরুত্বপূর্ণ কিছু LITERARY TERMS/DEVICES _ Important Literary Terms in English Literature

 

গুরুত্বপূর্ণ কিছু LITERARY TERMS/DEVICES




SIMILE = উপমা

Simile হলো কোন কিছুর সাথে আলাদা প্রকৃতির অন্য কিছুর তুলনা করা। যে তুলনা কিনা খুবই মানানসই এবং প্রাণবন্ত হয়। যেমন "ফুলের মতো সুন্দর।" “I wandered lonely as a cloud” বাক্যে কবির একাকিত্বের (loneliness) সাথে এক খন্ড মেঘের (a cloud) তুলনা করা Simile এর উদাহরণ। Simile তে তুলনার সুবিধার্থে "like", "as" এগুলো ব্যবহার করা হয়।

 

METAPHOR = রুপক

Metaphor হলো এমন কোন বাক্য বা শব্দ যা কিনা উল্লেখিত বিষয় না বুঝিয়ে ভিন্ন কিছু বুঝাতে ব্যবহার করা হয়। Metaphor দ্বারা ভিন্নধর্মী দুই বস্তুর মধ্যে তুলনা করা হলেও তাতে Smile এর মতো as বা like ব্যবহৃত হয় না। যেমন, "Life is like a box of chocolate" হলো simile। অপরদিকে, "Love is a Battlefield" হলো Metaphor এর উদাহরণ। Metaphor এ মূলত উহ্য, পরোক্ষ বা লুকায়িত অর্থ থাকে। কোন কিছুর Metaphor দিয়ে তার বিপরীত অন্য কোন অর্থ বোঝায়। তবে Metaphor দিয়ে বুঝানো অর্থ উল্লেখিত শব্দ থেকে সম্পূর্ণ বিপরীত হয়না। উল্লেখিত এবং ইঙ্গিতকৃত দুইটা শব্দের অর্থ আলাদা হলেও এবং দুইটি শব্দের মধ্যে সরাসরি সম্পর্ক না থাকলেও দুইটা শব্দের বৈশিষ্ট্যের মধ্যে অনেক মিল থাকে। "Shall I Compare Thee to a Summer’s Day" কবিতায় Shakespeare কবিতার সাবজেক্টের ভালবাসাকে “eternal summer” বলে Metaphor করেছেন। আবার “shall not fade” ও Metaphor যা কিনা ওই ভালবাসা কখনোই ফুরাবেনা অর্থে ব্যবহৃত হয়েছে। Robert Browning এর "The Patriot" কবিতায় " It was roses, roses, all the way" লাইনটিতে "Roses" দ্বারা কবিতার বর্ণণাকারীর প্রতি মানুষের শ্রদ্ধা ও সম্মানকে বুঝানো হয়েছে। আবার একই কবিতায় "And you see my harvest, what I reap" লাইনে "Harvest" দ্বারা বর্ণনাকারীর কর্ম এবং "reap" দ্বারা তার কর্মের ফল বুঝানো হয়েছে। এগুলো সবই Metaphor এর উদাহরণ। উল্লেখ্য যে, রুপকধর্মী গল্প, কবিতা, ছবি ইত্যাদিকে Allegory বলে।

 

PERSONIFICATION = বস্তুকে ব্যক্তিরুপ দান

অমানবীয় কোন বস্তুকে মানবীয় রুপ দান করা বা মানবীয় গুনাবলী অথবা আচরণ দ্বারা অমানবীয় কোন বস্তুকে প্রকাশ করাকে Personification বলে। যেমন “ফুলটি আমার দিকে তাকিয়ে হাসছে”, “গাছটি আমায় নিয়ে ভাবছে” ইত্যাদি। আমরা জানি যে কারো দিকে তাকিয়ে মানুষ হাসতে পারে, ফুল না। আবার গাছ কাউকে নিয়ে ভাবতে পারে না, মানুষ পারে। সুতরাং, মানুষের গুনগুলো (ভাবা, হাসা) ফুল বা গাছকে দেওয়াটা এখানে Personification হিসেবে ব্যবহৃত হয়েছে। Wordsworth এর "I wandered Lonely as a Cloud" কবিতায় "When all at once I saw a crowd", লাইনটিতে crowd হলো Personification, কারণ আমরা জানি crowd বলতে সাধারণত মানুষের দলকে বুঝায়। কিন্তু এখানে অনেকগুলো ডেফোডিলকে একসাথে বুঝাতে crowd ব্যবহৃত হয়েছে। আবার একই কবিতায় "Tossing their heads and sprightly dance" লাইনটিতে বলা হয়েছে ডেফোডিল গুলো নাচছে, কিন্তু আমরা জানি মানুষ নাচ করে, কিন্তু ডেফোডিল না। এইটাও Personification এর উদাহরণ। Dylan Thomas এর Fern Hillill কবিতায় "Time let me hail and climb/" "Golden in the heydays of his (time's) eyes" লাইনে সময়কে personified করা হয়েছে। "His eyes" বলতে এখানে সময়ের চোখ বুঝানো হয়েছে।

 

 

 

METONYMY = লক্ষণা

কোন কিছুর নাম সরাসরি ব্যবহার না করে তার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত অন্য কোন শব্দ ব্যবহার করাকে Metonymy বলে। তবে মনে রাখতে হবে বড় কিছুকে তার একটি অংশ দিয়ে প্রকাশ করাকে Metonymy বুঝায় না। বরং Metonymy তে যে শব্দের উল্লেখ থাকে তা দিয়ে মূলত সম্পর্কিত অন্য কিছু বুঝায়। যেমন, Car কে যদি Wheel বলা হয়, তাহলে সেটি Metonymy হবে না। কারণ চাকা গাড়িরই একটি অংশ যা দিয়ে পুরো গাড়িটি বুঝানো হয়েছে। এইটা Metonymy না হয়ে Synecdoche হবে। "The pen is mightier than the sword" বাক্যটিতে Pen এবং Sword দুইটি শব্দই Metonymy। কারণ এখানে Pen দিয়ে লিখিত শব্দ বুঝিয়েছে এবং Sword দিয়ে সামরিক শক্তি বুঝিয়েছে। যদি Pen দিয়ে লেখার সরঞ্জাম এবং Sword দিয়ে অস্ত্র বুঝাতো, তাহলে সেগুলো Metonymy না হয়ে Synecdoche হতো।

 

SYMBOL = প্রতীক

যখন কোন একটি জিনিস দ্বারা অন্য কোন জিনিসকে উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয় তখন সেটিকে Symbol বলে। বিশেষ করে নিরাকার, বিমূর্ত বা ভাবগত কিছু বুঝাতে বাস্তব, শারীরিক বা সাকার কোন বস্তু Symbol হিসেবে ব্যবহৃত হয়। যেমন “গোলাপ ভালবাসার প্রতীক”, “পায়রা শান্তির প্রতীক”, “কালো রং মৃত্যু/শোকের প্রতীক” ইত্যাদি। এখানে গোলাপ, পায়রা, কালো রং সবই দেখা যায় বা সাকার কিন্তু ভালবাসা, শান্তি ও শোক এগুলো বিমূর্ত বা নিরাকার। Shelly এর লেখা "Ode to the West Wind” কবিতায় West Wind শব্দদ্বয় প্রাকৃতিক ধ্বংসের ক্ষমতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার Dead leaves শব্দদ্বয় মৃত্যু এবং ধ্বংসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। Dying year শব্দদ্বয় দ্বারা ঋতুর সমাপ্তি বুঝানো হয়েছে।


 

IRONY = বিদ্রূপ

 

কোন ভাষা বা অভিব্যক্তি প্রকাশ করার জন্য যখন বিপরীত কোন কিছু প্রকাশ করা হয় তখন সেটিকে Irony বলে। Irony প্রায়ক্ষেত্রেই কৌতুকপূর্ণ হয়ে থাকে। Irony তে সাধারণত ইচ্ছাকৃত বিপরীত বিষয় প্রকাশের বিষয়টি প্রত্যক্ষভাবে ফুটে উঠে।

 

Irony আবার দুই প্রকার

(i)          Verbal irony

(ii)        (ii) Situational irony

 

Verbal irony: ধরি, রহিম করিমের সাথে খুবই বাজে আচরণ করলো। রহিম ও করিম দুজনেই জানে যে, দোষটা রহিমের। তবুও করিম বললো “আমি অত্যন্ত দুঃখিত, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি”। পরে রহিম করিমকে জিজ্ঞাসা করলো "তোমার কি মন খারাপ?" করিম উত্তর দিলো "না না আমার মন অনেক ভাল এবং খুশিতে আমার নাচতে মন চাচ্ছে"। এখানে করিমের বাস্তবিকতার সাথে বিপরীত উক্তিগুলো verbal irony। আবার ধরি, কেউ কোন ব্যাপারে আমাকে বাজে কোন আইডিয়া দিলো। সেটার প্রতিউত্তরে আমি বললাম “What a great idea” সেটাও verbal irony হবে।

 

Situational irony: এখানে আমরা O Henry এর "The Gift of the Magi" থেকে উদাহরণ দিতে পারি। আমরা জানি এই গল্পে বড়দিনের উপহার হিসেবে ডেলা তার স্বামী জিমের হাতঘড়ির প্ল্যাটিনাম ফব চেইন কিনার জন্য নিজের রেশমীর মতো লম্বা চুল বিক্রয় করে দেয়। অপরদিকে জিম তার হাতঘড়িটি বিক্রয় করে স্ত্রী ডেলার চুলের জন্য উপহার হিসেবে চিরুনী কিনে। পরে জিমের হাতঘড়ি এবং ডেলার চুল কোনটাই না থাকায় চেইন বা চিরুনী দুইটি উপহারই নিরর্থক হয়ে যায়, অথচ তারা কেউই এইটা আগে থেকে জানতো না। এইটা situational irony। আবার ধরি, রহিম ও করিম বৃষ্টিতে হাটছে। হাটতে গিয়ে হঠাৎ করে পা পিছলে করিম কাদায় পড়ে গেল। তার পাশে হাটতে হাটতে করিমের অসচেতনতার জন্য রহিম করিমকে উপহাস করতে লাগলো। এক পর্যয়ে হঠাৎ করে রহিমও পা পিছলে পড়ে গেল। সে অন্যকে উপহাস করছে অথচ সে ভাবেও নি যে, সে নিজেও একই পরিস্থিতিতে পড়তে পারে। এইটাও situational irony।

 

CLIMAX = শীর্ষবিন্দু বা চরমসীমা

কোন নাটক বা গল্পের সবচেয়ে গভীর, চুড়ান্ত, উত্তেজনাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টকে বলা Climax হয়। সাধারণত ক্লাইম্যাক্সে গল্প বা নাটকের গুরুত্বের সীমানাটা সর্বোচ্চ চুড়ায় থাকে এবং তারপরেই সেটা ধাবিত হতে থাকে। যেমন, George Orwell এর Shooting an Elephant এ ক্লাইম্যাক্স দেখা যায় যখন চাপে পড়ে Orwell হাতিকে গুলি করেন, মারাত্মকভাবে আহত করেন, কিন্তু হাতিটি মারা যায় না। আবার Macbeth এ ক্লাইম্যাক্স দেখা যায়, যখন উচ্চাভিলাষী ও সাহসী Macbeth প্রথমবারের মতো Banquo এর ভুত দেখে প্রচন্ড ভয় পায়।

 

ASSONANCE = স্বরসাদৃশ্য

যখন পরপর শব্দ বা লাইনে একইরকম কোন Vowel সাউন্ড এর (Consonant নয়) পুনরাবৃত্তি ঘটে, তখন সেটিকে Assonance বলে। যেমন, like, pipe ও kite এই ৩টা আলাদা শব্দেই আগে ও পরে Consonant গুলো আলাদা, কিন্তু প্রতিটি শব্দেই ‘i’ Vowel সাউন্ড হিসেবে থাকাতে Vowel ধ্বনির মধ্যে স্বরসাদৃশ্য ঘটেছে। উদাহরণ হিসেবে William Wordsworth এর “To Daffodils” বা “I Wandered Lonely as a Cloud” এর “Beside the lake, beneath the trees, Fluttering and dancing in the breeze” এই দুইটি লাইন উল্লেখ করা যেতে পারে। এখানে Beneath, Trees এবং Breeze এর মধ্যে Assonance হয়েছে।

 

HYPERBOLE = অতিরঞ্জন


 


যখন কোন লেখার মধ্যে এমন কোন উক্তি করা হয়, যেটা শুনতে ভাল লাগলেও প্রকৃতপক্ষে অসম্ভব, যা বাস্তবতার চেয়ে অনেক বেশি বাড়িয়ে লেখা হয়, তখন সেটাকে হাইপারবোল বলে। মূলত, মনের গভীর অনভূতি প্রকাশ করার জন্য Hyperbole এর প্রয়োগ করা হয়। ”তুমি একবার চাইলে তোমাকে আকাশের চাঁদটাও এনে দিতে পারি” এই বাক্যে বক্তার মনের গভীর অনুভূতি প্রকাশ পেয়েছে, কিন্তু চাঁদ কেউ কোনদিন কাউকে এনে দিতে পারবে না। একই ভাবে আমরা যখন কাউকে বলি, হাজার বছর বেঁচে থাকো আমাদের মধ্যে, সেটাকেও হাইপারবোল বলা যায়। William Wordsworth এর “To Daffodils” বা “I Wandered Lonely as a Cloud” কবিতায় “They stretched in never-ending line” এই লাইনে never-ending দিয়ে লম্বা সীমানা বুঝানো হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সীমানাটা never-ending নয়। এছাড়াও, To Daffodils এর “Ten thousand saw I at a glance” এ Ten thousand শব্দটি Hyperbole হিসেবে ব্যবহৃত হয়েছে। John Donne এর The Good-Morrow কবিতার শেষ দুটি লাইন ”If our two loves be one, or, thou and I,
Love so alike, that none do slacken, none can die.” Hyperbole এর উদাহরণ।

 

PARADOX = কূটাভাস (আপাতবিরোধী হলেও সত্য)।

যখন কোন স্টেটমেন্ট দেখতে সাধারণত পরস্পর বিরোধী মনে হয়, কিন্ত গভীরভাবে চিন্তা করলে এর সঠিক অর্থ পাওয়া হয়, তখন তাকে Paradox বলে। যেমন, যদি তুমি কাউকে ভালবাসো, তবে তাকে মুক্ত করে দাও। নিচের বাক্যগুলো  “If you don’t risk anything, you risk everything”, “The beginning of the end”, “Earn money by spending it” হলো Paradox এর উদাহরণ।

 

DEFINITIONS

 

Simile: A figure of speech involving the comparison of one thing with another thing of a different kind, used to make a more vivid description.

 

Metaphor: A figure of speech in which a word or phrase is applied to an object or action to which it is not literary applicable.

 

Personification: The attribution of a personal nature or human characteristics to something nonhuman.

 

Metonymy: The substitution of the name of an attribute for that of the thing meant.

 

Symbol: A thing that represents or stands for something else, especially a material object representing something abstract.

 

Irony: The expression of one's meaning by using language that normally signify the opposite, typically for humorous or emphatic effect.

 

Climax: the most intense, exciting, or important point of something; the culmination.

 

Assonance: resemblance of sound between syllables of nearby words, arising particularly from the rhyming of two or more stressed vowels, but not consonants.

 

Hyperbole: exaggerated statements or claims not meant to be taken literally, used to evoke strong feelings.

 

Paradox: A seemingly absurd or contradictory statement or proposition which when investigated may prove to be well founded or true.

 

ওমর ফারুক সুমন

অনার্স ১৪-১৫, মাস্টার্স ১৮-১৯


 

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

What are the English monophthongs and diphthongs?

What is syntax? What are the major syntactic processes in English? Describe them.

Show the differences between language and dialect.